Yuva Sathi Scheme Online Apply: যুব সাথী ফর্মে এই ভুল করলেই বাতিল! জেনে নিন সঠিক পদ্ধতি

Urgent

Job Description

যুব সাথী প্রকল্প: অনলাইন আবেদন বাতিলের হাত থেকে বাঁচতে যা জানতেই হবে

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উপহার ‘বাংলার যুব-সাথী’। মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা পাওয়ার জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে আপনার আবেদন বাতিল হতে পারে।


প্রকল্পের মূল শর্তাবলী:

  • বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ।
  • আর্থিক সাহায্য: মাসে ১,৫০০ টাকা (সর্বাধিক ৫ বছর বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত)।
  • অন্যান্য: অন্য কোনো সরকারি স্কলারশিপ বা সামাজিক সুরক্ষা ভাতা পাওয়া যাবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস লিস্ট:

ডকুমেন্টের নাম ফরম্যাট সাইজ সীমা
মাধ্যমিক অ্যাডমিট ও মার্কশিট PDF 300 KB-এর নিচে
আধার ও ভোটার কার্ড PDF 300 KB-এর নিচে
ব্যাঙ্ক পাসবুক ও কাস্ট সার্টিফিকেট PDF 300 KB-এর নিচে
আবেদনকারীর ছবি ও সই JPG 50 KB-এর নিচে

আবেদন করার সঠিক পদ্ধতি (Step-by-Step):

  1. Self-Attestation: প্রথমে সব ডকুমেন্টের জেরক্স করে নিচে নিজের সই করুন এবং তার উপরে “Self Attested” লিখুন।
  2. স্ক্যান ও কনভার্ট: সই করা পাতাটির ছবি তুলে সেটিকে PDF ফরম্যাটে সেভ করুন।
  3. সাইজ ঠিক করা: আপনার ফাইল যদি ১ MB-র বেশি হয়, তবে গুগলে ‘JPG to PDF Converter’ ব্যবহার করে সাইজ কমিয়ে নিন। টার্গেট সাইজ ২৭০-২৮০ KB রাখা নিরাপদ।
  4. সতর্কতা: ছবি ও সিগনেচারের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই PDF দেবেন না, সেটি অবশ্যই JPG ফরম্যাটে এবং ৫০ KB-র মধ্যে হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন সেরে ফেলুন।

Related Jobs