Job Description

বিদেশে উচ্চশিক্ষার জন্য দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করতে টাটা ট্রাস্ট এই বিশেষ লোন স্কলারশিপ প্রদান করে। এটি একটি সুদমুক্ত ঋণ, যেখানে ১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যায়।

একনজরে স্কলারশিপ

স্কলারশিপ এর নাম JN Tata Endowment Loan Scholarship
ধরন বেসরকারি (সুদমুক্ত লোন)
প্রদানকারী সংস্থা টাটা ট্রাস্ট
টাকার পরিমাণ ১ থেকে ২০ লক্ষ টাকা
কারা আবেদনযোগ্য স্নাতক পাস পড়ুয়ারা
অফিসিয়াল ওয়েবসাইট www.jntataendowment.org

টাকার পরিমাণ ও সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে ১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন স্কলারশিপ দেওয়া হয়।

  • কোনো সুদ দিতে হয় না, কেবল মূলধন ফেরতযোগ্য।
  • বিশেষ কৃতিত্বের জন্য ‘গিফট স্কলারশিপ’ এবং ভ্রমণ ভাতা পাওয়ার সুযোগ রয়েছে (যা ফেরত দিতে হয় না)।

শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে।
  • স্নাতক স্তরের শেষ বর্ষের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন।
  • বিদেশের কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

• পাসপোর্ট সাইজ ছবি ও আধার কার্ড
• স্নাতক পাশের মার্কশিট ও সার্টিফিকেট
• বিদেশের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার
• স্টেটমেন্ট অফ পারপাস (SOP)
• বৈধ পাসপোর্ট

আবেদন ও নির্বাচন পদ্ধতি

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। প্রার্থীদের প্রথমে অফিসিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

  1. ডকুমেন্ট যাচাইয়ের পর আবেদনকারীদের একটি অনলাইন টেস্ট দিতে হয়।
  2. চূড়ান্ত পর্যায়ে একটি সাক্ষাৎকার (Interview) নেওয়া হয়।
  3. টেস্ট এবং ইন্টারভিউ-এর ফলের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়।

আবেদন প্রক্রিয়া বর্তমানে শুরু হয়ে গেছে। দ্রুত আবেদন করুন!

অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন

Related Jobs