Job Description
ভারতের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান PNB Housing Finance মেধাবী অথচ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে নিয়ে এসেছে ‘PNB Housing Finance Scholarship’। এই স্কলারশিপের মাধ্যমে নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর (PG) স্তরের যোগ্য ছাত্রছাত্রীদের বার্ষিক সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২৬ সালের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে।
PNB Housing Finance স্কলারশিপ ২০২৬ – একনজরে
| বৈশিষ্ট্য | বিস্তারিত তথ্য |
| স্কলারশিপের নাম | PNB Housing Finance Scholarship 2026 |
| প্রদানকারী সংস্থা | PNB হাউজিং ফাইন্যান্স |
| আবেদনের স্তর | ৯ম শ্রেণী থেকে স্নাতকোত্তর (PG) |
| বৃত্তির পরিমাণ | ১০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত |
| আবেদন পদ্ধতি | অনলাইন (Online) |
| অফিসিয়াল পোর্টাল | Vidyasaarathi / Buddy4Study |
শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় নম্বর
এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষার্থীর আগের পরীক্ষায় নির্দিষ্ট শতাংশ নম্বর থাকা জরুরি:
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক: নূন্যতম ৬০% নম্বর।
- ডিপ্লোমা স্তর: নূন্যতম ৬০% নম্বর।
- স্নাতক (Under Graduate): নূন্যতম ৫০% নম্বর।
- স্নাতকোত্তর (Post Graduate): নূন্যতম ৫০% নম্বর।
অন্যান্য যোগ্যতার শর্তাবলী:
১. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
২. শিক্ষার্থীকে অবশ্যই ভারতের যেকোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. আবেদনকারীর নিজস্ব নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
কোর্স অনুযায়ী বৃত্তির পরিমাণ
পাঠরত ক্লাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা নিচের হারে বার্ষিক বৃত্তি পাবেন:
| ক্লাসের নাম | বার্ষিক বৃত্তির পরিমাণ |
| নবম ও দশম শ্রেণী | ১০,০০০ টাকা |
| একাদশ-দ্বাদশ ও ITI | ১২,৫০০ টাকা |
| ডিপ্লোমা কোর্স | ২৫,০০০ টাকা |
| স্নাতক (UG) | ৩০,০০০ টাকা |
| স্নাতকোত্তর (PG) | ৪০,০০০ টাকা |
প্রয়োজনীয় নথিপত্র (Important Documents)
অনলাইনে আবেদনের সময় নিচের ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে:
- পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড)।
- জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- শেষ পরীক্ষার মার্কশিট।
- পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
- বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রসিদ।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।
আবেদন করার সঠিক পদ্ধতি (Step-by-Step Guide)
১. প্রথমে Vidyasaarathi-এর অফিসিয়াল পোর্টালে যান।
২. মোবাইল নম্বর এবং ইমেল ব্যবহার করে Registration সম্পন্ন করুন।
৩. পোর্টালে লগ-ইন করে স্কলারশিপ তালিকায় “PNB Housing Finance Scholarship” খুঁজে নিন।
৪. আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
৫. প্রয়োজনীয় নথিপত্রগুলো নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন।
৬. সবশেষে তথ্যগুলো মিলিয়ে দেখে নিয়ে Submit বাটনে ক্লিক করুন।
সাহায্যের জন্য যোগাযোগ (Helpline)
আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সরাসরি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন:
📞 ফোন: (০২২) ৪০৯০ ৪৪৮৪
📧 ইমেইল: vidyasaarathi@proteantech.in
(সোমবার থেকে শুক্রবার, সকাল ৯:৩০ – সন্ধ্যা ৬:০০)