Job Description
স্মার্টফোন নির্মাতা সংস্থা vivo India ভারতের মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নিয়ে এসেছে ‘vivo KanyaGyaan Scholarship Program’। এই প্রকল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পাঠরত ছাত্রীদের আর্থিক সহায়তার পাশাপাশি মেন্টরশিপ এবং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়।
স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ (Quick Highlights)
| বৈশিষ্ট্য | বিস্তারিত তথ্য |
| আয়োজক সংস্থা | vivo India (CSR Initiative) |
| কারা আবেদনযোগ্য | STEM স্নাতক (B.Tech, B.Sc, BCA, MBBS ইত্যাদি) |
| বৃত্তির পরিমাণ | বছরে ৬০,০০০ টাকা (৩ বছর পর্যন্ত রিনিউয়াল যোগ্য) |
| আবেদনের শেষ তারিখ | ৩১ মার্চ, ২০২৬ |
| আবেদন মাধ্যম | অনলাইন (Buddy4Study পোর্টাল) |
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)
১. কোর্স: বর্তমানে কোনো স্বীকৃত NIRF-র্যাঙ্কড কলেজে (সরকারি কলেজ অগ্রাধিকার পাবে) STEM স্নাতক কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্রী হতে হবে।
২. একাডেমিক স্কোর: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নূন্যতম ৭০% নম্বর থাকতে হবে। শেষ সেমিস্টারেও একই ফলাফল বজায় রাখা জরুরি।
৩. পারিবারিক আয়: পরিবারের বার্ষিক আয় সমস্ত উৎস মিলিয়ে ৫ লক্ষ টাকার কম হতে হবে।
৪. শর্ত: অন্য কোনো সরকারি বা বেসরকারি সংস্থা থেকে সম্পূর্ণ আর্থিক সহায়তা বা স্কলারশিপ পেলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
বিশেষ অগ্রাধিকার পাবেন যারা (Preference)
- একক অভিভাবকের সন্তান (Single Parent)।
- অনাথ বা পিতামাতা হারানো ছাত্রী।
- তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST) এবং পিছিয়ে পড়া জনজাতির ছাত্রীরা।
- প্রথম প্রজন্মের শিক্ষার্থী (First-Generation Learner)।
- রাজ্য বা জাতীয় স্তরের খেলোয়াড়।
- পুলিশ বা সশস্ত্র বাহিনীর শহীদ পরিবারের সন্তান।
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
- সরকারি পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড)।
- বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির প্রমাণপত্র (ID Card/Admission Letter)।
- আগের সেমিস্টার বা ক্লাসের মার্কশিট।
- ইনকাম সার্টিফিকেট (সঠিক কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা)।
- ব্যাঙ্কের পাসবই বা ক্যানসেল চেক (ছাত্রীর নামে)।
- কোর্সের ফি স্ট্রাকচার।
- ২০০ শব্দের একটি ছোট প্রবন্ধ (Essay): “কেন আমি এই বিষয়টি নিয়ে পড়ছি এবং এই স্কলারশিপ আমাকে কীভাবে সাহায্য করবে।”
আবেদন করার পদ্ধতি (How to Apply)
১. সরাসরি Buddy4Study পোর্টালে গিয়ে ‘vivo KanyaGyaan Scholarship Program 2025-26’ সার্চ করুন।
২. আপনার ইমেল বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৩. ‘Start Application’ বাটনে ক্লিক করে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
৪. প্রয়োজনীয় নথিপত্র এবং আপনার ব্যক্তিগত প্রবন্ধটি (Essay) আপলোড করুন।
৫. সমস্ত তথ্য যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।