Yuva Sathi Payment: যুব সাথীর টাকা কেন ঢুকছে না? মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিলেন, জানুন বিস্তারিত

Job Description

যুব সাথীর টাকা (Yuva Sathi Payment) কেন ঢুকছে না, এই নিয়ে অনেকেরই উদ্বেগের শেষ নেই। টাকা পাঠানো ইতিমধ্যেই শুরু হলেও, সাম্প্রতিক আপডেট অনুযায়ী এখনো অনেক আবেদনকারীরাই টাকা পাননি। অনেকের আবার মেসেজ এসেও টাকা ঢুকছে না। তাদের সমস্যা কোথায়? কেন আটকে রয়েছে টাকা? সম্প্রতি স্বয়ং মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিয়েছেন যুব সাথীর পেমেন্ট নিয়ে। বিস্তারিত আজকের খবরে রইল।

Yuva Sathi Payment

এপ্রিল থেকে কথা থাকলেও গত ৭ মার্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো যুব সাথীর পেমেন্ট দেওয়া শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত অনেকের টাকা ঢুকলেও, অনেকের পেমেন্ট নিয়ে বেশ কিছু সমস্যার কথা জানা যাচ্ছে। কারোর আবার অ্যাপ্রুভাল মেসেজ এবং ট্রেজারির মেসেজও এসছে, অথচ ব্যাংকে টাকা আসেনি। এই নিয়ে আবেদনকারীদের মধ্যে চাপানউতোর চলছিল। তবে সম্প্রতি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথীর টাকা নিয়ে বিরাট বার্তা দিয়েছেন। যা কিছুটা স্বস্তি দিয়েছে প্রার্থীদের।

যুবসাথী প্রকল্প আসলে কী?

চলতি বছরের বাজেটে শুরু হওয়া যুব সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২১-৪০ বছরের বেকার মাধ্যমিক পাস যুবক যুবতীদের ১৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করা হয়। লক্ষ্য, যতদিন তাদের না কোনো কর্মসংস্থান হচ্ছে, ততদিন আর্থিক সহায়তা প্রদান করা। আগামী ৫ বছর এই ভাতা চলবে। তার মধ্যে কারোর চাকরি হলে ভাতা বন্ধ হয়ে যাবে।

কোথায় কেন আটকে রয়েছে যুবসাথীর টাকা?

রাজ্যজুড়ে অসংখ্য আবেদনকারীর মনে একটাই প্রশ্ন, ‘যুবসাথীর টাকা কেন আসছে না?’ প্রশাসনিক সূত্র এবং সাম্প্রতিক খবর অনুযায়ী, এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে:

  • রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু টেকনিক্যাল ও অভ্যন্তরীণ জটিলতা দেখা দিয়েছিল। এর ফলে ফান্ড রিলিজ বা টাকা ছাড়ার প্রক্রিয়া সাময়িকভাবে ধীর হয়ে যায়। বিশেষ করে অর্থবর্ষের শেষে এই ধরণের সমস্যা অনেক সময় দেখা দেয়।
  • যুবসাথী প্রকল্পে প্রচুর নতুন আবেদন জমা পড়েছে। পাশাপাশি পুরনোদের তথ্যও নিয়মিত যাচাই করতে হয়। এই বিপুল পরিমাণ ডেটা ভেরিফিকেশন করার জন্য প্রশাসনিক স্তরে কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হচ্ছে।
  • যুব সাথীর টাকা ব্যাংকে না ঢোকার প্রধান কারণ ডি বি টি চালু না থাকা। যাদের অ্যাকাউন্টে আধার সিডিং বা কেওয়াইসি আপডেট করা নেই, তাদের ডি বি টি সক্রিয় থাকে না। ফলে টাকা ঢুকতে সমস্যা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

সম্প্রতি পাণ্ডবেশ্বরের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, “যুবসাথীর টাকা সবাইকেই দেওয়া হচ্ছে। প্রশাসনিক কিছু প্রক্রিয়া বাকি থাকার কারণে টাকা পৌঁছাতে দেরি হতে পারে, তবে চিন্তা করার কোনো কারণ নেই। সবাই টাকা পেয়ে যাবেন।” মুখ্যমন্ত্রীর এই বার্তার পর সুবিধাভোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি

রাজ্য সরকারের অফিসিয়াল যুব সাথী পোর্টাল yubasathi.wb.gov.in এ গিয়ে আপনি Application Status চেক করার অপশন পাবেন। তবে বর্তমানে সরাসরি স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে মোবাইলে আসা সরকারি এসএমএসের (SMS) ওপর বেশি নজর রাখতে হবে। সরকার পক্ষ থেকে আবেদন অ্যাপ্রুভ হওয়ার থেকে শুরু করে ট্রেজারির মেসেজ ঢোকা, সবক্ষেত্রেই এস এম এস আপডেট আসছে। আপনারও যদি আবেদন অনুমোদন হয় এবং টাকা পাওয়ার যোগ্য হন, তবে ফোনে সঠিক সময়ে মেসেজ যাবে। সেগুলি ফলো রাখুন।

Related Jobs