Job Description
পশ্চিমবঙ্গের মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য বিস্ববীণা ট্রাস্ট (Biswabina Trust) প্রতিবছর এই স্কলারশিপ প্রদান করে। নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে বছরে ১২ হাজার টাকা থেকে এই বৃত্তি দেওয়া শুরু হয়।
| স্কলারশিপের নাম | বিশ্ববীণা স্কলারশিপ |
| ধরণ | বেসরকারি (Private) |
| প্রদানকারী সংস্থা | বিশ্ববীণা ট্রাস্ট |
| যোগ্যতা | উচ্চ মাধ্যমিক (৬০% নম্বর) |
| বৃত্তির পরিমাণ | বার্ষিক ১২,০০০ – ১৮,০০০ টাকা |
| আবেদন মাধ্যম | অনলাইন (Buddy4Study) |
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
- স্নাতক (Graduation) বা কোনো প্রফেশনাল কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Documents Required)
পাসপোর্ট সাইজ ছবি
আধার/ভোটার কার্ড
উচ্চ মাধ্যমিক মার্কশীট
ভর্তির রসিদ/আইডি কার্ড
ইনকাম সার্টিফিকেট
ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা
আবেদন পদ্ধতি
- প্রথমে Buddy4Study পোর্টালে যান।
- মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- ‘Biswabina Scholarship’ অপশনে গিয়ে Apply Now বাটনে ক্লিক করুন।
- আপনার সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিকভবে পূরণ করুন।
- প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন এবং সাবমিট করুন।
হেল্পলাইন তথ্য
ফোন: 011-430-92248 (Ext: 213)
ইমেল: biswabinascholarship@buddy4study.com
*সময়সীমা: সোমবার – শুক্রবার (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)