CBSE Scholarship 2026: কলেজ পড়ুয়াদের বছরে ২০ হাজার টাকা দিচ্ছে কেন্দ্র, জানুন আবেদন পদ্ধতি

Job Description

উচ্চশিক্ষায় আর্থিক বাধা দূর করতে CBSE নিয়ে এল Central Sector Scheme of Scholarship (CSSS)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) উভয় স্তরের মেধাবী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা এই সুযোগ পাবেন।

বৃত্তির পরিমাণ (Scholarship Amount)

সময়কাল (Year) মাসিক ভাতা বার্ষিক মোট টাকা
প্রথম ৩ বছর (স্নাতক স্তর) ১,০০০ টাকা ১০,০০০ টাকা
৪র্থ ও ৫ম বছর (স্নাতকোত্তর স্তর) ২,০০০ টাকা ২০,০০০ টাকা

আবেদনের যোগ্যতা

  • নম্বর: দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • বয়স: আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
  • আয়: পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
  • অন্যান্য: অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা ভোগ করলে আবেদন করা যাবে না।

সংরক্ষণ ব্যবস্থা (Reservation Details)

এই বৃত্তির ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলা শিক্ষার্থীদের জন্য। এছাড়া বিভাগ ভিত্তিক ও শ্রেণি ভিত্তিক সংরক্ষণের অনুপাত নিচে দেওয়া হলো:

বিষয় ভিত্তিক অনুপাত (৩:২:১)
  • বিজ্ঞান বিভাগ: ৩
  • বাণিজ্য বিভাগ: ২
  • মানবিক (Arts): ১
শ্রেণি ভিত্তিক সংরক্ষণ
  • SC: ১৫% | ST: ৭.৫%
  • OBC: ২৭%
  • প্রতিবন্ধী (PwD): ৩%

রিনিউয়াল বা পুনর্নবীকরণের নিয়ম

শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ বছরের জন্য এই স্কলারশিপ পাবেন। তবে রিনিউয়াল করার জন্য কিছু শর্ত মানতে হবে:

  • প্রতি বছর পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
  • শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির হার অন্তত ৭৫ শতাংশ হতে হবে।
  • কোনো প্রকার বিশৃঙ্খলামূলক আচরণ করা যাবে না।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫

আবেদন করতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে:

Apply Online @scholarships.gov.in

বিশেষ দ্রষ্টব্য: নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র ভেরিফাই করাতে হবে, অন্যথায় আবেদনটি অবৈধ বলে গণ্য হবে।