Banglar Yuba Sathi Online Registration 2026: অনলাইনে আবেদনের সঠিক পদ্ধতি ও নিয়মাবলী

Urgent

Job Description

রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার যুব-সাথী’ নামে নতুন প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ১৫ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রকল্পের মূল তথ্যাবলী

বৈশিষ্ট্য (Features) বিস্তারিত (Description)
আবেদনের বয়স ২১ থেকে ৪০ বছর (১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ
আর্থিক সাহায্য ১৫০০ টাকা/মাস (সর্বোচ্চ ৫ বছর)
ক্যাম্প আবেদনের শেষ তারিখ ২৬শে ফেব্রুয়ারি ২০২৬
অনলাইন পোর্টাল apas.wb.gov.in

আবেদনের শর্তাবলী (Eligibility)

  • অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বর্তমানে কোনো কর্মসংস্থানে যুক্ত থাকা চলবে না (Unemployed)।
  • রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের (যেমন স্কলারশিপ) সুবিধা পাচ্ছেন না এমন প্রার্থীরাই আবেদনযোগ্য।
  • টাকা সরাসরি আধার ভিত্তিক DBT এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস ও আপলোড করার নিয়ম

অনলাইনে ফর্ম ফিল আপে ভুল করলে আবেদন বাতিল হতে পারে। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে নিচের নিয়মগুলো অবশ্যই মানুন:

PDF ফরম্যাটে ডকুমেন্টস (সর্বোচ্চ ৩০০ KB):

  • মাধ্যমিক অ্যাডমিট ও মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ব্যাঙ্ক পাসবুক (প্রথম পাতা)
  • আধার ও ভোটার কার্ড

JPG ফরম্যাটে ডকুমেন্টস (সর্বোচ্চ ৫০ KB):

  • আবেদনকারীর ছবি (Passport Photo)
  • আবেদনকারীর স্বাক্ষর (Signature)

ফাইল সাইজ কমানোর সহজ উপায় (Tips)

অনেকেই ফাইল সাইজ বেশি হওয়ার জন্য আপলোড করতে পারছেন না। সেক্ষেত্রে নিচের ধাপগুলো ফলো করুন:

  1. প্রথমে ডকুমেন্টের জেরক্সের নিচে নিজের সই করে ‘Self Attested’ কথাটি লিখুন।
  2. সই করা ডকুমেন্টের ছবি তুলে গুগলে গিয়ে ‘JPG to PDF Converter’ দিয়ে পিডিএফ তৈরি করুন।
  3. কনভার্ট করার সময় টার্গেট সাইজ ২৭০-২৮০ KB সিলেক্ট করুন (৩০০ KB-এর বর্ডারে না রাখাই ভালো)।

ধাপে ধাপে অনলাইন আবেদন পদ্ধতি

ধাপ ১: apas.wb.gov.in পোর্টালে গিয়ে “Click to Apply” এ ক্লিক করুন।

ধাপ ২: সচল মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করুন। আপনার মোবাইলে একটি OTP (Secret PIN) আসবে, সেটি দিয়ে ভেরিফাই করুন।

ধাপ ৩: আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের বিবরণ নির্ভুলভাবে লিখুন।

ধাপ ৪: নির্দেশিত ফরম্যাটে ডকুমেন্টস আপলোড করুন।

ধাপ ৫: সব তথ্য রিভিউ করে “Final Submit” করুন এবং আবেদনপত্রের কপি নিজের কাছে রাখুন।

⚠️ আবেদনের সময়সীমা মনে রাখুন:

অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটি প্রতিদিন সন্ধ্যা ৭:০০টা থেকে সকাল ৯:০০টা পর্যন্ত সাবমিশনের জন্য খোলা থাকে। ভিড় এড়াতে এই সময়ের মধ্যে আবেদন শেষ করার চেষ্টা করুন।

বাছাই পদ্ধতি (Selection Process)

আবেদনগুলি ব্লক, জেলা এবং বিভাগীয় স্তরে যাচাই করা হবে। যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২০শে মার্চ ২০২৬-এর মধ্যে জেলাশাসক এবং KMC কমিশনারের মাধ্যমে যুব কল্যাণ দপ্তরে পাঠানো হবে। ১লা এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া শুরু হবে।


Related Jobs