Oasis Scholarship 2026-27: ওয়েসিস স্কলারশিপে আবেদন শুরু, জানুন যোগ্যতামান ও পদ্ধতি

Job Description

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর। সম্প্রতি রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ‘Oasis Scholarship 2026-27’ এর আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রতিবছর এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া হাজার হাজার ছাত্রছাত্রী উচ্চশিক্ষার খরচ পেয়ে উপকৃত হয়। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আবেদনের সুযোগ থাকে। ১২০০০ টাকা থেকে আর্থিক সুবিধা মেলে। যারা যারা এ বছর এই স্কলারশিপে আবেদন করতে চাও তারা আজকের প্রতিবেদনটি পড়ে আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র, গুরুত্বপূর্ণ সময়সীমা ইত্যাদি সমস্ত ডিটেলস জেনে নাও।

Oasis Scholarship 2026-27

স্কলারশিপের নামOasis Scholarship 2026-27
স্কলারশিপের ধরনসরকারি।
কারা দেয়পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর।
কত টাকা ১২ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা।
কারা পাবেনবম শ্রেণী থেকে স্নাতক পড়ুয়ারা।
আবেদন প্রক্রিয়াঅফলাইন।
সময়সীমাশুরু হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://oasis.wb.gov.in

Oasis Scholarship 2026-27 Amount

  • প্রি-ম্যাট্রিক (ক্লাস 9-10): ওয়েসিস স্কলারশিপে প্রিম্যাট্রিক পর্যায়ে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে পড়াকালীন বার্ষিক ৩৫০০ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। তবে এটি নগদ অংক। এর সাথে, টিউশন ফি, মেন্টেনেন্স এবং হোস্টেলে থাকলে সেগুলোর জন্য আলাদা করে টাকা দেওয়া হয়। যাতে সব মিলিয়ে প্রায় ১২ হাজার টাকা সুবিধা মেলে।
  • পোস্ট-ম্যাট্রিক (ক্লাস ১১-১২ এবং UG/PG): একইভাবে পোস্ট ম্যাট্রিক পর্যায়ে যারা একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তারা বার্ষিক ১৮ হাজার এবং স্নাতক পড়ুয়ারা বার্ষিক ৪৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পায়। বিশেষ করে যারা কোনো প্রফেশনাল কোর্স যেমন, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের ক্ষেত্রে টাকা বেশি থাকে।

Oasis Scholarship 2026-27 Eligibility

ওয়েসিস স্কলারশিপ এর জন্য আবেদন করতে হলে,

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অবশ্যই SC, ST অথবা OBC শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে এবং সরকারিভাবে স্বীকৃত কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
  • শেষ পরীক্ষায় অন্তত ৫০% নম্বর থাকা বাঞ্ছনীয়।
  • SC/ST ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। আর OBC ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বার্ষিক পারিবারিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।

Oasis Scholarship 2026-27 Required Documents

আবেদনের সময় নিম্নলিখিত নথিপত্রগুলি ডিজিটাল ফরম্যাটে স্ক্যান করে জমা দিতে হবে:

  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  • কাস্ট সার্টিফিকেট।
  • আধার কার্ড।
  • শেষ পরীক্ষার মার্কশিট।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  • ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।
  • বর্তমান প্রতিষ্ঠানে ভর্তির রসিদ।
  • মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

Oasis Scholarship 2026-27 Application Process

ওয়েসিস স্কলারশিপে নতুন আবেদন (Fresh Application) এবং পুনর্নবীকরণ (Renewal Application) উভয়ের প্রক্রিয়া নীচে দেখানো হল।

নতুন আবেদনের ক্ষেত্রে:

  • প্রথমে Oasis এর অফিসিয়াল ওয়েবসাইট (www.oasis.gov.in) এ গিয়ে ‘Student Registration‘ অপশনে ক্লিক করুন।
  • আপনার জেলা নির্বাচন করে জাতিগত শংসাপত্রের তথ্য দিয়ে নাম নথিভুক্ত করুন।
  • রেজিস্ট্রেশন শেষে আপনি একটি ‘User ID‘ এবং ‘Password’ পাবেন। সেটি দিয়ে লগইন করুন।
  • আপনার ব্যক্তিগত তথ্য, বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এবং ব্যাংকের বিস্তারিত তথ্য সাবধানে পূরণ করুন।
  • প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করুন।
  • সব ঠিক থাকলে আবেদনটি ‘Verify and Lock’ করুন। মনে রাখবেন, একবার লক করে দিলে আর পরিবর্তন করা যাবে না।
  • আবেদনপত্রটি প্রিন্ট করে নিন এবং প্রয়োজনীয় নথিসহ আপনার স্কুল বা কলেজে জমা দিন।

পুনর্নবীকরণের (Renewal) ক্ষেত্রে

যারা গত বছর টাকা পেয়েছেন, তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তারা ‘Renew Scholarship’ অপশনে গিয়ে পুরনো আইডি দিয়ে লগইন করে কেবল বর্তমান ক্লাসের তথ্য আপডেট করবেন এবং পুনরায় ফর্মটি জমা দেবেন।

Oasis Scholarship 2026-27 Last Date

২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। সাধারণত ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত আবেদন চলে। সঠিক তথ্যের জন্য নিয়মিতভাবে অফিসিয়াল পোর্টাল চেক করা উচিত।

Related Jobs