Job Description
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১৪ই মে, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ১৪৩৩ বঙ্গাব্দের শুরুতে এটি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি বড় খবর।
ফলাফল প্রকাশের সময় ও পদ্ধতি
| বিষয় | বিবরণ |
| ফলাফল প্রকাশের তারিখ | ১৪ই মে, ২০২৬ |
| প্রেস কনফারেন্সের সময় | সকাল ১০:৩০ মিনিট |
| অনলাইনে রেজাল্ট দেখা যাবে | সকাল ১১:০০ টা থেকে |
| ঘোষণার স্থান | বিদ্যাসাগর ভবন, সল্টলেক, কলকাতা |
কীভাবে রেজাল্ট দেখবেন?
পরীক্ষার্থীরা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য অনুমোদিত পোর্টালে তাদের রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীর রোল নম্বর (Roll Number) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) প্রয়োজন হবে।
- সংসদ খুব শীঘ্রই রেজাল্ট দেখার জন্য পোর্টালগুলির একটি তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে।
- পরীক্ষার্থীদের নিয়মিত সংসদের ওয়েবসাইট ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে।